সোমবার নোয়াখালীতে স্পিকারের সংবর্ধনা

দেশের প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আগামী সোমবার নোয়াখালীতে সংবর্ধনা দেয়া হবে। সোমবার বিকাল ৩টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশের মাধ্যমে নোয়াখালীবাসীর ব্যানারে এ সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা কমিটির আহ্বায়ক জেলা সদরের এমপি একরামুল করিম চৌধুরী জানিয়েছেন, এ সংবর্ধনা সভায় রেলমন্ত্রী মজিবুল হক প্রধান অতিথি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এ সংবর্ধনাকে সফল করার জন্য ইতিমধ্যে জেলার বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্বের সমন্বয়ে সংবর্ধনা প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।