নগরকান্দায় র্যাব পরিচয়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২০:৫৭
ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেঘারকান্দী নামক স্থান থেকে র্যাব পরিচয়ে নগরকান্দা বাজারের পাট ব্যবসায়ী আবুল বাশার মিয়ার ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে নগরকান্দার পাট ব্যবসায়ী আবুল বাশার মিয়া ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে অটোবাইক যোগে নগরকান্দা আসার পথে ঢাকা-খুলনা বিশ্বরোডের উপজেলার মেঘারকান্দি নামক স্থানে পৌঁছানো মাত্র হঠাত্ করে মাইক্রোবাস থামিয়ে র্যাব পরিচয় দিয়ে ব্যবসায়ী আবুল বাশারকে অটোবাইক থেকে নামিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। কিছু দূরে নিয়ে তার সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তাকে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে কৌরবালী নামক স্থানে রাস্তার পাশে ফেলে যায়। স্থানীয় লোকজন হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।