আড়াইহাজারে ২ ডাকাত গ্রেফতার বোমা উদ্ধার

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার কল্যানদী এলাকার রাস্তা থেকে এদের গ্রেফতার করে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মরদাসাদী গ্রামের মতি ডাকাতের ছেলে আলম (২৫) ও একই গ্রামেরর আমির আলীর ছেলে শুক্কুর আলী (২০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।