মাগুরায় লিচুর ভালো ফলন
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:১১
চলতি মৌসুমে মাগুরা জেলার লিচুর ভাল ফলন হয়েছে। দেশি জাতের লিচু পাঁকতে শুরু করায় বাজারে লিচুর ব্যাপক আমদানি হচ্ছে। অল্প কিছু দিনের মধ্যেই জেলার ঐতিহ্যবাহি হাজরাপুরের লিচু বাজারে আসবে। প্রতি মৌসুমে জেলায় কমপক্ষে ৫ কোটি টাকার লিচু উত্পন্ন হয়। বর্তমানে কৃষকরা লিচু ক্ষেত পাহারা দিতে ব্যস্ত সময় অতিবাহিত করছে।
জানাগেছে, মাগুরার হাজরাপুর, ইছেখাদা, মিঠাপুর, খালিমপুর, রাউতড়া, আলাইপুর, উত্তর নওয়াপাড়া, দক্ষিণ নওয়াপাড়া, নড়িহাটি, শিবরামপুর, হাজীপুর প্রভৃতি গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়েছে। এসমস্ত এলাকায় ৩০টি গ্রামে প্রায় ২ হাজার লিচুর বাগান রয়েছে। বর্তমানে দেশি জাতের লিচু পাকতে শুরু করেছে। বাজারে প্রতি ১‘শত লিচু ১৫০ টাকা থেকে ২‘শত টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে জেলার ঐহিত্যবাহী হাজরাপুরের লিচু উঠতে শুরু করবে। হাজরাপুরের লিচরু বিশেষত্য এই লিচুর বিচি খুবই ছোট এবং থেকে স্বুস্বাদু ও মিষ্টি। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা ইতিমধ্যে মাগুরায় এসে লিচু বাগান ক্রয় করতে শুরু করেছে। এই লিচু বাজারে উঠলে তা মাগুরার চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। এ বছর খরার কারণে লিচুর কিছুটা ক্ষতি হলেও বর্তমানে ফলন বেশ ভালোই হয়েছে। কৃষকরা আশা করছেন তারা ভাল দামই পাবেন। লিচু চাষ করে এলাকার প্রায় ৫ হাজার কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে।