ভারতেশ্বরী হোমসে শতভাগ পাস
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:১৩
এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। এ বছর এই বিদ্যাপিঠ থেকে ১০৮ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে-২৯ জন । পাসের হার শতভাগ। গত শুক্রবার ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রফেসর মনিকা দেবী বড়ুয়া এবং কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্র অব বেঙ্গল বিডি(লিঃ) ও হোমসের সাবেক অধ্যক্ষ এবং বর্তমানে শিক্ষা পরিচালক প্রতিভা মুত্সুদ্দি হোমসের সার্বিক ফলাফল তুলে ধরেন।
অধ্যক্ষ প্রফেসর মনিকা দেবী বড়ুয়া জানান,২০১৩ সালে এই বিদ্যাপিঠ থেকে ১০৮ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞানে৬২ বিভাগে ২৪ জন এবং বাণিজ্য বিভাগ থেকে জনসহ ২৯ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।