ডোমারে স্কুলছাত্রী অপহরণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:১৩
নীলফামারীর ডোমার উপজেলায় শুক্রবার সকালে নবম শ্রেণির এক ছাত্রীকে ফিল্মি স্টাইলে অপহরণ করা হয়েছে। সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টায় উপজেলার সোনারায় ইউনিয়নের মেয়ে ডোমার বালিকা বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্রী (১৪) তার বান্ধবীসহ ডোমারে প্রাইভেট পড়তে আসার পথে ডোমার সাহাপাড়া রোডে আগে থেকে ওত পেতে থাকা একটি কালো মাইক্রোবাসে ৪ দুষ্কৃতকারী তাদের পথ রোধ করে বান্ধবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঐ ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় বান্ধবীর চিত্কারে লোকজন ছুটে আসলে ছাত্রীটিকে মাইক্রোবাসে নিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ছাত্রীর পিতা বাদী হয়ে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ কফিল উদ্দিন জানান, আমরা মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত কয়েকদিন ধরে কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করছিল।