নরসিংদী জেলায় সেরা সেরাজনগর মডেল স্কুল

নরসিংদী জেলার ২২০টি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে এসএসসি পরীক্ষায় ফলাফলে সেরা হয়েছে রায়পুরা উপজেলার সেরাজ নগর এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। জানা যায়, উপজেলার ৩৩টি বিদ্যালয়ের ২ হাজার ৩৮১ জন শিক্ষার্থী গত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ১৯৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। শুধু সেরাজ নগর মডেল স্কুল থেকে ২৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৩ জন জিপিএ-৫ সহ উত্তীর্ণ হয়েছে ২৫৬ জন।