শোক সংবাদ
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:১৬
টাইগার জাম্বিল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের একান্ত সচিব টাইগার জাম্বিল (৫০) গতকাল রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ময়মনসিংহের হালুয়াঘাট যাওয়ার পথে গত ১৭ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, তথ্য সচিব মরতুজা আহমেদ এবং প্রধান তথ্য অফিসার আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
মাস্টার আ. আজিজ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের পিতা মাস্টার আ. আজিজ (৮২) বৃহস্পতিবার সকালে পিরোজপুরের কাউখালীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। জানাজা শেষে কাউখালী গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নূরুল ইসলাম
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোবারক আলীর (মঞ্চব মাস্টার) দ্বিতীয় পুত্র, দৈনিক দিনকাল পত্রিকার জুড়ী প্রতিনিধি, জুড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নুরুল ইসলাম (৪৫) গত বৃহস্পতিবার তার নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে.. .রাজেউন)। তিনি পিতা-মাতা, ২ ভাই, ৩ বোন, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।