তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা বিহীন সংলাপের প্রস্তাব অর্থহীন

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা ব্যতিত প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব অর্থহীন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এ দাবি সরকারকে পূরণ করতেই হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা কৃষকদলের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে একথা বলেন। কৃষকদল নেতা শাজাহান খান সাজুর সভাপতিত্বে ভিমপুর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পেয়ার আহম্মেদ, যুবদল নেতা আনিছ আহম্মেদ প্রমুখ।