আজকের রাশিফল
প্রকাশ : ১৮ মে ২০১৩, ১৭:৫৩
১৯ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। আপনার শুভসংখ্যা: ১ ও ৬। শুভবার: শুক্র ও রবিবার। শুভরত্ন:হীরক ও চুনি।
প্রকৃতিগতভাবে আপনি:আত্মসচেতন, উদার ও সহনশীল। চিন্তাভাবনা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেয়ার মতো মনোবল আছে আপনার। আপনি সাহসী ও আত্মবিশ্বাসী। নেতৃত্বের গুণাবলী আছে আপনার। আদর্শিক প্রেরণায় সহজেই অন্যের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হতে পারেন। আবার অনেক দায়িত্ব এসে আপনার কাঁধে চাপতে পারে। সংযত, মিতাচার ও সুযোগের সদ্ব্যবহার আপনাকে সাফল্যের দ্বারে পৌঁছে দিতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: হো চি মিন, নিগ্রো মুসলিম নেতা মালিক-আল-সাহবার, ফটোগ্রাফার মনোয়ার আহমেদ, সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, হোসনে আরা চাঁদনি।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ মন ভালো থাকবে না। আজ খারাপ কোনো সংবাদ পেতে পারেন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পিতা বা পিতৃস্থানীয় কারো সহযোগিতা পেতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। যে কোনো দুঃসংবাদ বুদ্ধি খাটিয়ে মোকাবিলা করার চেষ্টা করুন। সতর্কতার সাথে পথ চলুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। চেষ্টা করলে পাওনা টাকা কিছু আদায় হতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। সাফল্য লাভের জন্য অধিকতর মনোযোগী হতে হবে। শরীর ভালো যাবে না। শ্বাসকষ্টের রোগীদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো ব্যবসায় শুরু করতে পারেন। সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। নিজস্ব পরিমন্ডলে চেষ্টা করলে প্রভাব বিস্তার করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। গবেষণাকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সময় অনুকূল থাকবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। আজ কোনো ঝুঁকি নেবেন না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। বাকি-বকেয়া না দিলেই ভালো করবেন। আজ ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। ভালো কোনো সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিষয়-সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে। শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ। শিক্ষামূলক কোনো কাজে আশানুরূপ সাফল্য আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ জটিল হলেও শেষ পর্যন্ত সাফল্য পাবেন, রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ শরীর খুব একটা ভালো যাবে না। উচ্চরক্তচাপ অথবা বুকে কোনো ব্যথা অনুভব করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কোনো ঝামেলা থাকলে তা মিটে যেতে পারে। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন। বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। খুচরা দ্রব্যের ব্যবসায়ীদেরকে সতর্কতার সাথে ব্যবসায় করতে হবে। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। কোনো কারণে হতাশাগ্রস্ত হতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে, একটু চেষ্টা করলেই চাকরির ইন্টারভিউতে ভালো করবেন। বৈবাহিক আলোচনায় সমস্যার উদ্ভব হতে পারে। প্রণয় সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। যোগাযোগ শুভ।