ফোকাস
নতুন পথে
প্রকাশ : ১৮ মে ২০১৩, ১৯:১১
গায়ক থেকে নায়ক হওয়ার ঘটনা এ দেশে কম নেই। পার্থ বড়ুয়া, এস আই টুটুল, আগুনসহ অনেকে। এবারে হালের জনপ্রিয় গায়ক শহীদও বেশ নিয়মিত টিভি পর্দার হিরো হিসেবে নাম লেখালেন। নাটকের নাম ‘শুধু একটা মিনিট’। রুম্মন রশীদ খানের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় শহীদের বিপরীতে অভিনয় করেছেন শিডিউল ফাঁসানো ও প্রডিউসার অ্যাসোসিয়েশন কর্তৃক সাময়িক নিষিদ্ধ অভিনেত্রী নওশীন। এ ছাড়াও অভিনয় করেছেন সজল ও মম। তবে শহীদ তার অগ্রজ গায়কদের অনুসারী হয়ে এই নতুন পথে হেঁটে কতটা সফল হতে পারেন সেটিই দেখার বিষয়।