সংযমেরই সুতোর ওপার
পুণ্যের বাগান তরক্কি রয়,
সাবধান করে শাস্ত্রের লিখন
দাও গো শরণ ও দয়াময়।
জমকালো সব পাপ-ইশারা
ফান্দে পড়লেই লানত-ফাঁড়া
আছে ধ্বংস পতনের ভয়!
ক্লেশ বিহনে পুলসেরাত পার
ও মন তুমি হও হুঁশিয়ার
ভোগের বিশ্ব হইবো রে লয়।
রিপুর উত্পাত করো দমন
দণ্ডায়মান রইছে শমন
সংযম তোমার অস্ত্র অক্ষয়—
সত্য পথে চল্ রে সুজন
পাবিই নাম হাফিজে কয়