অনুষ্ঠিত হলো ‘আবৃত্তি অনুষ্ঠান সঙ্গে রবীন্দ্রনাথ’
প্রকাশ : ১৮ মে ২০১৩, ১৯:১৩
আবৃত্তির সংগঠন স্বরবৃত্ত গতকাল সন্ধ্যা ৭টায় আয়োজন করছে ‘আবৃত্তি অনুষ্ঠান সঙ্গে রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানটির নির্দেশনা দিয়েছেন রবিশঙ্কর মৈত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’র অংশবিশেষসহ আরও তিনটি কাব্যনাটক নিয়ে অনুষ্ঠিত হয়েছে সঙ্গে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এবং কাদম্বরীর সম্পর্ক, ‘ডাকঘর’ নাটকের অমলের সঙ্গে রবীন্দ্রনাথের কাল্পনিক সংলাপ এবং তার ‘শেষের কবিতা’-এর ছায়া অবলম্বনে লোভন ও লাবণ্যের সংলাপ নিয়ে ৬টি রবীন্দ্রসংগীতসহ অনুষ্ঠানটি গ্রন্থিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে স্বরবৃত্তের আবৃত্তি প্রযোজনা সঙ্গে রবীন্দ্রনাথ মঞ্চস্থ হবে।