মে ধা বী মু খ

নিশাত নায়লা লাবিবা নিশাত নায়লা লাবিবা এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা কে এম হুমায়ুন কবির (বাবুল) ভান্ডারিয়ার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং এজিস গ্রুপের কমার্শিয়াল ম্যানেজার ও মা সালমা রহমান গৃহিণী। আমিরুল ইসলাম আমিরুল ইসলাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মুহাম্মদ নূরুল ইসলাম দৈনিক ইনকিলাবে কর্মরত ও মা রুবিনা আফরোজ গৃহিণী। জান্নাতুল ফেরদৌস মুনিরা জান্নাতুল ফেরদৌস মুনিরা দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মনির হোসেন চাকরিজীবী এবং মা মাকসুদা গৃহিণী। নুসরাত জাহান নিমি নুসরাত জাহান নিমি এসএসসি পরীক্ষায় মানিকনগর মডেল হাইস্কুল, ঢাকা থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মৃত মো. নাছির উদ্দিন দৈনিক ইত্তেফাকের কর্মচারী ছিলেন এবং মা শেফালী বেগম গৃহিণী। মো. মনিরুজ্জামান মামুন মো. মনিরুজ্জামান মামুন দাখিল (বিজ্ঞান) পরীক্ষায় ঢাকার মীর হাজীরবাগ মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. রুহুল আমীন ইত্তেফাক কর্মচারী ও মা মানছুরা আমীন গৃহিণী। রাবিয়া খাতুন রাবিয়া খাতুন মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা এলজিইডির (সদরদপ্তর) প্রকৌশলী লিয়াকত আলী ও মা রাহিমা খাতুন গৃহিণী। আব্দুল্লাহ আল সায়ীদ আব্দুল্লাহ আল সায়ীদ (সা’দ) এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত ও মা মনোয়ারা বেগম গৃহিণী।