স্বরূপকাঠীতে মা মেয়ে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৬
উপজেলার পশ্চিম সোহাগদল গ্রাম থেকে অপহূত মা-মেয়েকে উদ্ধার ও অপহরণকারী আরিফ হোসেনকে শনিবার গ্রেফতার করেছে থানা পুলিশ। ছোহরাব আলীর ছেলে মামুন মোল্লার স্ত্রী সারমিন আক্তার ও ৫ বছরের মেয়ে মারিয়াকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কারসহ একই গ্রামের মো. লাল মিয়ার ছেলে আরিফ হোসেন অপহরণ করে। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া লঞ্চঘাট থেকে আরিফ হোসেনকে গ্রেফতার ও মা-মেয়েকে উদ্ধার করে কোর্টে প্রেরণ করে।