প্রফেসর ডা:মো: গোলাম সামদানী ফকির গ্রিন ভার্সিটির নতুন উপাচার্য

গ্রিন ইউনি-ভার্সিটির নতুন উপাচার্য পদে প্রফেসর ড. মো: গোলাম সামদানী ফকিরকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। ১৬ মে তিনি গ্রিন ইউনিভার্সিটিতে যোগদান করেন। গ্রিন ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে প্রফেসর সামদানী ফকির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিচালক, টিএলসি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫২ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাওলানা আতাউর রহমান ফকির এবং মাতা মরহুমা রাবেয়া খাতুন ফকির। তিনি এক সন্তানের জনক। -প্রেস বিজ্ঞপ্তি