সুন্দরগঞ্জে ঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত

উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা বিধ্বস্তসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় প্রবাহিত হলে পরাণ, কঞ্চিবাড়ি, বিবিসি’র মোড়, ধুবনী বাইপাস, ধুবনী বাজার, শান্তিরাম ও বেলকা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। এদিকে ধুবনী বাজারের অমনেন্দ্র, মোশাররফ, আবেদ আলী, আব্দুস ছামাদ আজাদ, বেলকার বাদল ডাক্তার, রজ্জব আলী, মতিয়ার রহমানের বসতবাড়ি, দোকানপাটসহ প্রায় ২ শতাধিক কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে।