মৃত্যুবার্ষিকী

ইলিয়াছ আহমেদ আজ ১৯ মে সাবেক জাতীয় সংসদের সংসদ-সদস্য ও গণপরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলা দত্তপাড়া নিজ বাড়ী জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ কে শামসুদ্দিন আজ রবিবার মুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জের মহকুমা প্রশাসক, সাবেক সি,এসপি শহীদ এ.কে. শামসুদ্দিনের শাহাদাত্ বার্ষিকী। ৭১-এর এই দিনে তিনি বর্বর পাক হানাদার বাহিনীর নির্যাতনে মারা যান। এ উপলক্ষে পারিবারিকভাবে আজ শহীদের ফকিরাপুলস্থ পৈত্রিক বাসভবনে ভোরে কোরআন খতম, বাদ আছর ফকিরাপুল জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।