জলঢাকায় ধর্ষণের আসামি বাবা ছেলেসহ ৫ জন!
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৮
নীলফামারীর জলঢাকার এক পল্লীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বিবরণে জানা যায়, গত ৮ মে রাতে উপজেলার চেংমারী মেম্বার পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মিলন হোসেন (২৫) একই এলাকার এক গৃহবধূকে স্বামীর অনুপস্থিতিতে ঘরের কোনা কেটে ধর্ষণ করে। ওই অভিযোগে গত ১২ মে উক্ত গৃহবধূ জলঢাকা থানায় বাবা, চাচা, বড় ভাই, ছোট ভাইসহ ৫ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
সরেজমিনে গিয়ে অভিযুক্ত ধর্ষণকারীকে পাওয়া না গেলেও মামলার সাক্ষী ও ধর্ষিতার চাচা শ্বশুর হাফিজুর রহমান জানান, ঘটনার রাতে উক্ত গৃহবধূ ও মিলন ঘরে বসে মোবাইল ফোনে সিনেমা দেখছিল। হঠাত্ চারদিক থেকে লোক এসে তাকে আটক করে। পরে মিলনের বাবা ও ভাই এসে তাকে নিয়ে যায়। ঘটনার ৪ দিন পর শিল্পী এলাকার কিছু চক্রান্তকারীর খপ্পরে পরে এ মামলা করে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাপস কুমার পন্ডিত বলেন, মামলা হয়েছে মেডিক্যাল রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।