নান্দাইলে অ্যাওয়ার্ড পেলেন ৫ জন

ময়মনসিংহের গৌরীপুরের ঐতিহাসিক কেল্লা তাজপুরের অধিপতি মোগল সম্রাটের অনুগত উমর খাঁর কন্যা এবং ঈশা খাঁর শেষ বংশধর কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির দেওয়ান ফিরোজ খাঁর পত্নী বীরাঙ্গনা সখিনা বিবির স্মরণে “দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড ” নামে একটি সংগঠন বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্যে ‘বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেছে। এবারই প্রথম ইলেক্টোরাল ভোটের মাধ্যমে ৪টি ক্ষেত্রে ৫ ব্যক্তি এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন সাংবাদিকতা বিষয়ে দৈনিক ইত্তেফাকের ময়মনসিংহের নান্দাইল সংবাদদাতা শাহ্ আলম ভূঁইয়া, আলোকচিত্রে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম-এর ওয়েভ এডিটর অমিয় দত্ত ভৌমিক, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষক রায়হানউদ্দিন সরকার, শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে লেখক সেলিম আল রাজ এবং সমাজ সেবায় ময়মনসিংহের মমতাজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও স্বপ্নজয়ী রিকশাচালক জয়নাল আবেদীন। ময়মনসিংহ অঞ্চলের এই সংগঠনটির প্রেসিডেন্ট মো. ফজর আলী জানান, এ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রতিবছর প্রশংসনীয় ও গৌরবোজ্জ্ব্বল অবদানের জন্য চার বা এর অধিক ক্ষেত্রে বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড প্রদান করা ।