আজ মোহাম্মদপুরে ১৪ দলের জনসভা

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের এক জনসভা আজ রবিবার বিকাল ৩টায় মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ১৪ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন, কার্যকর এবং বিএনপি-জামায়াত জোটের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, পবিত্র কোরান শরীফ, ধর্মগ্রন্থ, জায়নামাজ, জাতীয় পতাকা, রেলওয়ের বগি, বাস, গাড়ি, সরকারি অফিস, নেতৃবৃন্দের বাড়ি, হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু সমপ্রদায়ের মন্দির, বাড়ি-ঘর, দোকানপাট, ব্যবসায়-বাণিজ্যে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও নাশকতাসহ দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে।