সাতক্ষীরায় জামায়াতের আধাবেলা হরতাল আজ

সাতক্ষীরার জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাইনুল হকসহ স্থানীয় পাঁচ নেতার মুক্তির দাবিতে জেলায় আজ রবিবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে। জেলা জামায়াতের পক্ষ থেকে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমীর ও সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল এ হরতাল ডাকার খবর নিশ্চিত করেছেন।