মায়ের সাথে ভাব যে আমার
জগত্ সেরা গল্প
মায়ার এমন বাঁধন আছে
এই জগতে অল্প।
সকল স্নেহ সকল আদর
অমল একটা স্বর
সাত আকাশের রঙে মাখা
স্বর্গ সুখের ঘর।
মা ও আমি দেখতে দুজন
আসলে এক প্রাণ
অনেক দূরে থাকলেও যে
এক নাড়িতে টান।
মায়ের সাথে ভাব যে আমার
জগত্ সেরা গল্প
মায়ার এমন বাঁধন আছে
এই জগতে অল্প।
সকল স্নেহ সকল আদর
অমল একটা স্বর
সাত আকাশের রঙে মাখা
স্বর্গ সুখের ঘর।
মা ও আমি দেখতে দুজন
আসলে এক প্রাণ
অনেক দূরে থাকলেও যে
এক নাড়িতে টান।