জোকস
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২০:৩০
মৌখিক পরীক্ষা চলছে। বিষয় পদার্থবিদ্যা। এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করছেন—
শিক্ষক :আচ্ছা বলতো, আলোরবেগ বেশি না শব্দের?
১ম ছাত্র :স্যার, আলোর।
শিক্ষক :গুড। তা একটা উদাহরণ দাও তো?
১ম ছাত্র :আমরা যখন কম্পিউটার অন করি তখন আগে আলো জ্বলে কিন্তু তার অনেক পরে শব্দ শুনতে পাই। অতএব আলোর বেগ শব্দের চেয়ে বেশি।
শিক্ষক :গর্দভ কোথাকার! এটা কী কোনো উদাহরণ হল!
এবার শিক্ষক আরেক ছাত্রের মৌখিক পরীক্ষা নিচ্ছেন।
শিক্ষক :বলতো কার বেগ বেশি? আলোর না শব্দের?
২য় ছাত্র :স্যার, অবশ্যই আলোর।
শিক্ষক :(একটু খুশি হয়ে) তা বাবা একটা উদাহরণ দিতে পারবে?
২য় ছাত্র :এই যেমন ধরেন স্যার- আমরা যখন মোবাইল ফোন অন করি তখন আগে আলো দেখি তারপর ওয়েলকাম টিউন শুনি। সুতরাং আলোর
শিক্ষক :ভাগো, ভাগো এখান থেকে! যত সব গাধা এসে জুটেছে এখানে।
৩য় ছাত্রকে ডাকার আগে শিক্ষক ভাবছেন আমি মনে হয় একটু কঠিন করে প্রশ্ন ধরছি। ঠিক আছে এবার একটু সহজ করে ধরি।
শিক্ষক :ধরো, তুমি একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছো। এমন সময় দূরের অন্য একটা পাহাড়ের চূড়া থেকে কামানের গোলা ছোড়া হলো। এক্ষেত্রে কি হবে? তুমি গোলা ছোড়ার যে শব্দ হল সেটা আগে শুনতে পাবে নাকি কামানের মাথায় যে আগুন জ্বলেছিল সেই আলোটা আগে দেখবে?
৩য় ছাত্র :স্যার, এটার উত্তর তো খুব সোজা। আলো আগে দেখতে পাবো।
শিক্ষক :বাহ! বাহ! এইতো পারছো। একেই বলে মেধাবী ছাত্র। তা এটা কেন হয় তা কি তুমি বলতে পারবে?
৩য় ছাত্র :(কিছুটা আমতা আমতা করে) কারণ স্যার, আমার চোখ যে কানের থেকে একটু সামনে!