মায়ের জন্য তুমি আমি
দেখতে পেলাম দুনিয়া,
মায়ের আবার দিবস কেন
বছরের দিন গুনিয়া।
মা তো থাকবে প্রতিক্ষণের
স্বপ্ন আশা বুনিয়া,
সকল ব্যথা যাবে মুছে
‘মা’ নামের ডাক শুনিয়া।
অর্থ-সম্পদ খ্যাতি যত
থাকুক জীবন মুড়িয়া,
তুচ্ছ মায়ের স্নেহের কাছে
ফেলতে হবে ছুড়িয়া।
থাকবে তো মা ভালোবাসায়
সারাটা বুক জুড়িয়া,
মায়ের মতো এত আপন
পাব জাহান ঘুরিয়া?