মা-সন্তানের ‘রৌদ্র-ছায়া’

বিশ্ব মা দিবস উদযাপন করতে বেঙ্গল গ্যালারি এবং ফাইন আর্টস বাংলাদেশ নিয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ২৪ মে ২০১২, ‘রৌদ্র ছায়া’ শীর্ষক যৌথ প্রদর্শনীটির শিল্পীদ্বয় হলেন মা ফেরদৌসী প্রিয়ভাষিণী ও ছেলে কারু তিতাস। প্রদর্শনীটির উদ্বোধন করবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী ইফফাত আরা দেওয়ান। শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী দীর্ঘদিন যাবত্ ভাস্কর্য নিয়ে কাজ করছেন বেং শিল্প কারু তিতাসও দীর্ঘদিন যাবত্ চিত্রচর্চায় মগ্ন। বিশ্ব মা দিবস উপলক্ষে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এর মা ও সন্তানের সম্পর্কের শ্রদ্ধা জানাতে তারা অংশ নিলেন এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীটিতে। এই বিষয়ে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, ‘বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এর এই উদ্যোগের মাধ্যমে তিনি বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়েদের শ্রদ্ধা জানাতে চান। উল্লেখ্য যে, প্রিয়ভাষিণী মনে করেন মাতৃত্বের স্বরূপ শিল্পে সঙ্গীতে বোধে ও মমতায়। শিল্পের আপন ভূবন শিল্পী সত্তা একটি স্বাধীন সত্তা। ফেরদৌসী প্রিয়ভাষিণী কাজ করেন ভাস্কর্য দিয়ে, কারু তিতাসের মাধ্যমে পেইন্টিং। কখনোই কারো কাজ কাউকে প্রভাবিত করে না, অনুপ্রাণিত করে তোলে। প্রিয়ভাষিণী মরা কাঠে প্রাণের স্পর্শ দেন, নির্মাণ করেন প্রাণের দ্যোতনা। অন্যদিকে কারু তিতাসের ছবিতে চলে আসে বিমূর্ত ও স্যুরিয়েলিস্টিক ধারা। প্রকৃতি, রঙ কখনো কখনো ফর্ম নিয়ে রঙের খেলায় মেতে ওঠেন তিতাস। দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। তিনি বলছিলেন, মা আমার কাছে নিরন্তর প্রেরণার উত্স। তার কাজ আমাকে ছোট বেলা থেকে অনুপ্রাণিত করে। কিন্তু অনুকরণ করার ইচ্ছে কখনো করেনি। বরং মায়ের কাছে তিনি শিখেছেন কিভাবে নিজের মতন কাজ করা যায়। মায়ের কাজের মধ্যে ভাল লাগে নস্টলিজিক বোধের নন্দিত রূপ রেখা। ‘মিনি ও কাবুলিওয়ালা’, ইন্দির ঠাকুরণ, বাবা রজনীশ, পিয়েতা..এমন কাজগুলো। আবার তিতাসের কাজের রং ও প্রকৃতি প্রিয়ভাষিণীকে মুগ্ধ করে। সেখানে একজন শিল্পীর সাথে শিল্পীর দর্শন হয়। মায়ের সঙ্গে ছেলের নয়। এবারের প্রদর্শনীও তাই। দু’জন শিল্পীর সম্পূর্ণ ভিন্ন দর্শনের কাজ। প্রিয়ভাষিণী তিতাসের কাজে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি করেন। প্রিয়ভাষিণী মনে করেন, ‘যদিও মা ও ছেলের যৌথ প্রদর্শনী হচ্ছে। কিন্তু তিনি মনে করেন এটি দু’জন শিল্পীর দু’টি সত্তার প্রকাশ, এখানে মা ও ছেলে হিসাবে বিষয়টি তিনি দেখতে চান না, দেখতে চান দু’জন শিল্প হিসাবে শিল্পের ছন্দময় যাত্রা যেখানে শিল্পী সত্তাটি মুখর হয়ে ওঠে। রৌদ্র-ছায়া ফেরদৌসী প্রিয়ভাষিণীর কাছে মাতৃত্বের প্রকাশ অসীম। তিনি মনে করেন তার অজস্র সন্তান। যাদের যদিও গর্ভধারণ করেননি। কিন্তু যারা তাকে নিয়তই ‘মা’ বলে ডাকেন! সেই সন্তানদের মূল্য তার কাছে অপার ও অপার্থিব। এই প্রদর্শনীটি তিনি সন্তানের সাথে করলেও এটিকে তিনি বিশ্ব মা দিবস। ‘প্রতীকি’ হিসাবে দেখাতে চেয়েছেন, সব সন্তানের জন্যই সব মায়েরা রৌদ্রের উজ্জ্বলতা ও ছায়ার শীতলতা হয়ে থাকে। প্রেরণা ও শক্তির উত্স হয়ে থাকে। মা হিসাবে তিনি সব সন্তানদের প্রতি সেই ভালবাসা ও সম্মান জানাচ্ছেন। মাতৃসত্তা কোন কুক্ষিগত সত্তা নয়, অনন্ত আলোর উত্স। সেটিও শিল্পের স্বরূপ, সৃজন সত্তার নিরন্তর সৃষ্টির কাব্য! অন্যদিকে, কারু তিতাস মনে করেন মা ও সন্তানের মাঝে কেবল মাত্রই একটি বন্ধনের সম্পর্ক নয়। দায়িত্বের সম্পর্ক নয়। এই সম্পর্কে আছে বহুমাত্রিক বিস্ময়তা। জীবনে ও শিল্পকে খুঁজে নেবার ভাষা। সৃষ্টি, প্রেরণা কখনো মা ছেলের সম্পর্কে রচনা করে শিল্পমাত্রার সেতুবন্ধন। অনেকটা যেন... দুই ভুবনের দুই বাসিন্দা... বন্ধু চিরকাল... এমনই! ছবি: মেহেদী হাসান প্রদর্শনীতে স্থান পেতে চলা শিল্পকর্মগুলো এবং কাজের অবসরে শিল্পীদ্বয়— ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং কারু তিতাস