দ্যা গার্ডিয়ান ২০১২

সমরাভিযানকারী নারী

হেলেন বামবার ১৯৩০ সালে ১৫ মে মাসে জন্ম নেয়া হেলেন বামবারই হচ্ছেন ইন্টারন্যাশনাল এ্যামনেস্টি মানবাধিকারের প্রতিষ্ঠাতা যা সমরাভিযানের ইতিহাসে কালের সাক্ষ্য বহন করে আসছেন। ১৯৪৫ সালে জার্মানের স্বাধীনতাযুদ্ধের পর হলোকস্ট-এ বেঁচে যাওয়া মানুষদের মনস্তাত্ত্বিক চিকিত্সাসেবা প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ান। ১৯৪৭ সালে তিনি ব্রিটেনে ফিরে আসেন এবং ধারাবাহিকভাবে সাধারণ মানুষের চিকিত্সাসেবার কাজ চলতে থাকে। এক সময় হেলেন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রিটিশদের মধ্যে শীর্ষস্থানীয় হয়ে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। পরে ১৯৮৫ সালে তার নামের সাথে মিল রেখে হেলেন বামবার নামে ভিক্টিম সাপোর্ট সেন্টারস্বরূপ একটি মেডিক্যাল প্রতিষ্ঠা করেন। যেখানে ৫০ হাজার নির্যাতিত মানুষের চিকিত্সা, ডকুমেন্টেশন এবং পরামর্শ প্রদানের সঠিক ব্যবস্থা রয়েছে। সামি চক্রবর্তী সামি চক্রবর্তী হচ্ছেন একজন ব্যারিস্টার ও সাবেক আইনজীবী, যিনি বর্তমানে মানবাধিকার কমিউনিটির ডিরেক্টর। ২০০৩ সালের পূর্ব সময় পর্যন্ত তিনি অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে ব্রিটিশ সিভিল লিভারটিস এ্যাডভোকেসি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। লন্ডনের বরো হ্যারোরের কিনটনের শহরতলীতে একটি হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন পেশাদারী বই বিক্রেতা, সেই সুবাদে সামি বাবার লাইব্রেরি থেকে প্রচুর বই পড়তেন এবং পরবর্তী জীবনে যার ফলস্বরূপ আজকের এই পদে নিজেকে অধিষ্ঠিত করতে পেরেছেন। তিনি ১৯৮৫-৮৭ সাল পর্যন্ত সোসাল ডেমোক্রেটিক পার্টির সাথে সক্রিয় ছিলেন। ১৯৯৪ সালে সামির গ্রাজুয়েশন শেষে বারের সকলের কাছে বার এসোসিয়েশনের মিডল মন্দির হিসেবে খেতাবি লাভ করেন। ক্যামিলা ব্যাটম্যংহেলিডজ আভ্যন্তরীণভাবে দুর্দশাগ্রস্ত শিশুদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে তাদের উপযুক্ত শিক্ষা প্রদানের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্তের আরেক নাম ক্যামিলা ব্যটম্যংহেলিডজ। তার মাথায় সর্বদা একটি রঙ্গিন ও চাকচিক্য স্কার্ভের কারণে সকলের কাছে তিনি বিশেষভাবে পরিচিত। দাতব্য রাজনীতিবিদ হিসেবে তার অনেক সুখ্যাতি রয়েছে। ৪৮ বছর বয়সে ক্যামেরুনের সংস্পর্শে এসে নিজেকে পুরোপুরি বদলাতে সক্ষম হয়েছিলেন উদ্যমী ক্যামিলা। তার সুমিষ্ট বক্তৃতার কারণে বরিস জনসন, ইয়ান ডানকান স্মিথ ও গর্ডন ব্রাউনসহ আরো অনেকেই তার খুব ঘনিষ্ঠ বন্ধু হয়েছেন। মনস্তাত্ত্বিক চিকিত্সার উপর প্রশিক্ষণ নিয়ে ক্যামিলা সর্বপ্রথম একটি অনাথ আশ্রম তৈরি করেন। প্রায় ২০ বছর পর্যন্ত তার দাতব্য প্রতিষ্ঠানটি স্কুলে পড়ুয়া শিশুদের চিকিত্সাসেবা প্রদান করে আসছে। তিনি প্রায় ৩০ বছর যাবত্ আক্রান্ত শিশুদের বাস্তবিক, আবেগ ও শিক্ষাগত সহায়তা প্রদান করে আসছেন, যেটি কিডস কোম্পানি হিসেবে পরিচিত। এসকল শিশুদের মধ্যে শতকরা ৯১ ভাগ শিশুকে পাঠদান করা হয় এবং বাকি ৯০ ভাগকে মাদকবিরোধী বিভিন্ন অপরাধ কার্যক্রম থেকে দূরে রাখার বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।