আজকের রাশিফল
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২০:৪১
২০ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, সোমবার
আজ ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ৬ ও ২। শুভবার: শুক্র ও সোমবার। শুভরত্ন:হীরক ও চুনি।
প্রকৃতিগতভাবে আপনি:অস্থির, চঞ্চল, সৃজনশীল, কল্পনাপ্রবণ ও বৈচিত্র্যপ্রিয়। এক সাথে অনেক কিছু করার প্রবণতা থাকতে পারে। কিন্তু একাগ্রতার অভাব আছে। ঘুরে বেড়িয়ে ও বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আনন্দ পান। জীবনের সব ব্যাপারেই আপনার পছন্দ অপছন্দ তীব্র। শিল্প ও সঙ্গীতের প্রতি রয়েছে সহজাত আকর্ষণ। জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য আপনাকে লক্ষ্যস্থির করে এগুতে হবে। একাগ্র ও ধৈর্যশীল হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী বালজাক, দার্শনিক জজ স্টুয়ার্ট মিল, অভিযাত্রী ক্রিস্টোফার কলোম্বসে, সেনা নায়ক মোশেদায়ান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ হাতের কাজ শেষ করার চেষ্টা করুন। কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। মন ভালো থাকবে না। অকারণ দুশ্চিন্তা পরিহার করতে পারলে ভালো করবেন, আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক সমস্যা কিছুটা কমাতে পারবেন। আর্থিক ব্যাপারে পিতার সাহায্য পেতে পারেন। বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কারো পরামর্শের উপর নির্ভর না করলেই ভালো করবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। শরীরের প্রতি যত্ন নিন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কাজকর্মে পিতা বা পিতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি হতে পারে। একাগ্রতা দিয়ে চেষ্টা করলে বাধা অতিক্রম করতে পারবেন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে বিশ্রাম নেয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহায়তায় কার্য উদ্ধার করতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে সাফল্য আসতে পারে। খ্যাতি ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বাণিজ্যিক যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো অসুস্থতায় দুশ্চিন্তা ও উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করার চেষ্টা করুন। ভ্রমণে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যেকোনো ধরনের দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চাকরিজীবীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। পদস্থ প্রভাবশালী কারো অনুকূল্য পেতে পারেন। পদোন্নতি অথবা অনুকূল বদলির সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আজ গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য আসতে পারে। গবেষকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। গবেষণাকর্মে সাফল্য আশা করতে পারেন। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ হঠাত্ উত্তেজিত হয়ে উঠতে পারেন। উত্তেজিত হওয়ার ফলে কাজকর্ম ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। ধৈর্যের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো সমস্যার সমাধান হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো কাজ শেষ করে আনন্দ পাবেন। শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। আজ বাকিতে মাল বিক্রি না করলেই ভালো করবেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। হতাশা পরিহার করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ প্রণয়ে বাধা সৃষ্টি হতে পারে। বিয়ের সিদ্ধান্ত পাল্টাতে পারেন। প্রণয় সংক্রান্ত বিরোধে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমাঞ্চ শুভ নয়।