মেঘনার ভাঙনের কবলে কমলনগর

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা মেঘনার ভাঙনের ফলে নিশ্চিহ্ন হওয়ার উপক্রম। ৯টি ইউনিয়নের মধ্যে চরকালকিনি, চরমার্টিন, সাহেবের হাট, চরফলকন, পাটওয়ারী হাট ইউনিয়নের অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মূলত ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র বরাকসহ ৫৪টি নদী নেপাল ও সিকিম থেকে ১টি করে ২টি, মোট ৫৬টি নদীর প্রবাহ মেঘনা নাম ধারণ করে এ উপকূল ঘেঁষে বঙ্গোপসাগরে পড়েছে। প্রতিবছর লাখ-লাখ টন পলি উজান থেকে এসে এ মোহনায় জমা হয়। ভরাট হয়ে গেছে নদীর মূল চ্যানেল, জেগে উঠেছে অসংখ্য ঢেগাচর-ডুবোচর। পানির সঠিক প্রবাহ না থাকায় প্রতিবছরই ভাঙন তীব্র হচ্ছে।