গাজীরহাটে কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৪৭
শনিবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গাজীরহাট ডিগ্রি কলেজে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়। এ উপলক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ।