ডাকমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

ঢাকা শহরের ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের জন্য সরকারি বাসভবন বরাদ্দের ক্ষেত্রে কোন নিয়ম মানা হয় না। কর্মকর্তাদের সাথে বিশেষ সম্পর্ক থাকলে নিম্ন পদবির কর্মচারি তার প্রাপ্য শ্রেণির বাসার চেয়ে উচ্চ শ্রেণির বাসা বরাদ্দ পায়। এই ধরনের অসংখ্য অনিয়মের কারণে ঢাকা শহরের ডাক বিভাগের অধিকাংশ কর্মককর্তা-কর্মচারি প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আবার নিম্ন পদবির কর্মচারি উচ্চ শ্রেণির বাসা বরাদ্দ পাওয়ায় সঙ্গত কারণে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। বেশ কিছুসংখ্যক সরকারি বাসায় অবৈধ দখলদার ভোগ দখল করছে। ডাক বিভাগের কর্মকর্তাগণ অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এক দিকে সরকারের ক্ষতি, অপর দিকে আমরা সাধারণ কর্মচারিগণ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। ডাক বিভাগকে এই ক্ষতির হাত থেকে রক্ষায় মাননীয় ডাকমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আ. হালিম, ঢাকা