ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৪৮
ভান্ডারিয়া-বরিশাল সড়কের ভান্ডারিয়ার বটতলা এলাকায় গতকাল রবিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় সুফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সুফিয়া খাতুন পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।