নাসিরনগরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পাঁচ চিকিত্সককে শোকজ

দৈনিক ইত্তেফাকে “নাসিরনগর হাসপাতালে ডাক্তার না আসার প্রতিবাদে হৈ চৈ” শিরোনামে গতকাল রবিবার সংবাদ প্রকাশের পর একই দিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ সরফরাজ খান চৌধুরী আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ চিকিত্সককে অনুপস্থিত পান। এতে ৫ চিকিত্সককে শোকজসহ বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছেন তিনি। ডাঃ আবদুল হালিম, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) তাবিন্দা আন্জুম, মেডিক্যাল অফিসার ডাঃ জামাল উদ্দিন আহমেদ, মেডিক্যাল অফিসার ডাঃ রাবেয়া আক্তার ও মেডিক্যাল অফিসার ডাঃ তামান্নাকে শোকজ করা হয়েছে।