‘শিক্ষকদের অনুপ্রেরণা আমাকে এই ফলাফল এনে দিয়েছে’

মো ঃ তাসমুন হাসান সৌরভ সৌরভ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর কিন্ডার গার্টেন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে । আমি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর কিন্ডার গার্টেন থেকে ২০১২ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। এই বৃত্তি পাওয়ার পেছনে আমার শ্রদ্ধেয় শিক্ষদের অনুপ্রেরণা ব্যাপক ভূমিকা রেখেছে। এছাড়া আমি প্রতিদিন রুটিন অনুযায়ী মনোযোগ সহকারে লেখাপড়া করেছি। ভোর পাচঁটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি একটি নিয়মের মধ্যে লেখাপড়া, খেলাধুলা করেছি। আমার ভালোফলাফলের জন্য শিক্ষকদের অনুপ্রেরণা, আমার চেষ্টা এবং মা বাবার যত্ন একযোগে কাজ করেছে। আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব পলাশ স্যার, জাহিদুল স্যার ও মোজাহারুল স্যারের অবদান ভুলার নয় । আমি দিবা রাত্রি ৬ ঘণ্টা পড়ালেখা করেছি। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রম যেমন খেলাধুলা, বন্ধুদের সাথে গল্পকরা টেলিভিশন দেখা আমার রুটিন ওয়ার্ক ছিলো। ভালোফলাফলের জন্য নিজের চেষ্টা এবং আনন্দঘন পরিবেশ যে ভূমিকা রাখে তা অন্য কারো দ্বারা সম্ভব নয়। স্কুলের সকলেই আমাকে খুব আদর করেন। সহপাঠীদের সঙ্গেও আমার খুব ভাল সম্পর্ক। শ্রেণিকক্ষে শিক্ষদের পাঠদান মনোযোগ দিয়ে রপ্ত করি। যে সমস্ত বিষয় কঠিন মনে হয় তা বার বার পড়ি। নিজে লিখে আবার সেটি আমি নিজেই বইয়ের সঙ্গে মিলিয়ে নেই। বাবার সার্বিক দেখাশোনা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। বাবা সন্ধ্যার সময় এসে পড়ার খোঁজ নিতেন। না পারলে বুঝিয়ে দিতেন। প্রতিদিন একটি রুটিন অনুযায়ি পড়লে পরবর্তীতে ভালোফল লাভ করা যায়। আমি পড়ার সাথে সাথে অনেক বেশি লিখি। সহপাঠীদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। স্কুলের সহপাঠীদের সঙ্গে নিয়ে আমরা পড়ালেখা বিষয়ে আলোচনা করি। এতে আমাদের সকলেরই দক্ষতাবৃদ্ধি পায়। অনুশীলন পাতা সম্পর্কে মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা মেইল করুন anushilon.ittefaq10@gmail.com