গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

সম্প্রতি লেগো দিয়ে বিশ্বের সবচেয়ে বড় খেলনা রেললাইন বানিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ডেনিশ লেগো প্রেমিক হেনরিক লুডভিগসেন ও তার সাথে কাজ করা ৮০ সদস্যের একটি দল। আর রেকর্ড বুকে নাম লেখানোর পথে হেনরিক ও তার দল সবমিলিয়ে ৯৩,০০০ প্লাস্টিকের ব্রিক বা টুকরো অংশ জোড়া দিয়ে তৈরি করেন ৪,০০০.২৫ মিটার বা ১৩,১২৪ ফুট ২ ইঞ্চি দীর্ঘ খেলনা রেলপথ। আর বিশাল এই রেলপথ বানাতে হেনরিক ও বিগেপ¬াডেন নামে পরিচিত তার দলটির সবমিলিয়ে সময় লাগে ছয় ঘণ্টা। অন্যদিকে বিশাল এই ট্র্যাকটি একবার চক্কর খেতে একটি খেলনা ট্রেনের সময় লাগে সবমিলিয়ে প্রায় দুই ঘণ্টার মতো।