ফোকাস
ফুল ফুটছে
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৯:২৬
‘কাগজের ফুল’ ছবির আউটডোর লোকেশন দেখতে গিয়েই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ। তখন ধারণা করা হয়েছিল ‘কাগজের ফুল’ নিয়ে তারেক মাসুদের স্বপ্ন বিবর্ণ থেকে যাবে। কিন্তু সেটি আর হয়নি। সরকার ছবিটি নির্মাণে অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি অনুদানে ‘কাগজের ফুল’ ছবিটি নির্মাণ করবেন তারেক মাসুদের প্রিয়তমা স্ত্রী, আরেক চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ। ছবিটি নির্মাণের জন্য মন্ত্রণালয় নগদ এবং এফডিসির সুযোগ-সুবিধাসহ প্রায় ৩৫ লাখ টাকা অনুদান দেবে। ক্যাথরিন মাসুদ তথ্য মন্ত্রণালয়ের পত্র পাওয়ার পর ছবির শিল্পী-কলাকুশলী মনোনয়নে ব্যস্ত হয়ে পড়েছেন।