ইলিয়াস কাঞ্চনের মাতৃবিয়োগ

দেড় বছর আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার বাবাকে হারিয়েছেন। বাবা হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই গত ১৯ মে রবিবার বিকেল পৌনে ৩টায় তার মাকে হারিয়েছেন। মৃত্যুকালে তার মা স্বরূপা খাতুনের বয়স হয়েছিল ৬৯ বছর। ইলিয়াস কাঞ্চন জানান, আগামীকাল বুধবার বাদ আছর উত্তরাস্থ লেকড্রাইভ রোডস্থ তার নিজস্ব বাস ভবনে তার মায়ের কুলখানি অনুষ্ঠিত হবে। মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।