দশে পা রাখল ‘তারকাকথন’

চ্যানেল আইতে প্রচারিত দেশের প্রথম ফোনো লাইভ সেলিব্রেটি শো ‘তারকাকথন’ দশ বছরে পা রাখছে আজ। ২০০৪ সালে ২১ মে প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠানের পথচলা। তারপর একটানা ৯ বছরে ২৬৩২টি পর্ব প্রচার হয়েছে এ অনুষ্ঠানটি। মঞ্চ, নাটক, চলচ্চিত্র, সংগীত, সাহিত্য, খেলাধুলা তথা সংস্কৃতির সকল শাখার তারকারা সরাসরি দর্শকদের সঙ্গে আড্ডা দিয়েছেন গত নয় বছরে এ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রুমা।