প্রামাণ্যচিত্র ‘তারুণ্যের জয়গান’ আজ চ্যানেল আইয়ে
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৯:৩৪
বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘ট্রাস্ট ব্যাংক ৭ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব ২০১৩’। মেধাবী ও তারুণ্যের এই মহাউত্সবে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সরকারি ও বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সহস্রাধিক মেধাবী শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটরগণের অংশগ্রহণে আয়োজিত এ উত্সবে ছিল বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন মডেলের প্রদর্শনী বিতর্ক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, প্রকৃতি ও জীবন নিয়ে আলোচনা, মিট দ্য পারসোনালিটি, জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্টিফিকেট, পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানসহ নানা আয়োজন। দিনব্যাপী এ আয়োজনের একটি প্রামাণ্যচিত্র ‘তারুণ্যের জয়গান’ সম্প্রচারিত হবে আজ দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে। এ বিতর্ক উত্সবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, বিডিনিউজ২৪.কম ও ঢাকা এফএম।