ইসলামী ব্যাংকের এমডি আবদুল মান্নান-এর নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:০৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান গত রবিবার থেকে আরো তিন বছরের জন্য ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
২০১০ সালে এ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে প্রথম দায়িত্ব লাভের আগে তিনি বিনিয়োগ উইং ও আন্তর্জাতিক ব্যাংকিং উইং এবং বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে এবং উপসাগরীয় ছয়টি দেশে রেমিট্যান্স মার্কেটিং কর্মকর্তা হিসেবে প্রায় তিন দশক দায়িত্ব পালন করেন। -প্রেস বিজ্ঞপ্তি