ওবামার কাজে সমর্থন রয়েছে বেশিরভাগ মার্কিনির
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:২১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মকাণ্ডকে সমর্থন করেছেন বেশিরভাগ মার্কিনী। রবিবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ নাগরিক মনে করেন, ওবামা যেভাবে কাজকর্ম পরিচালনা করছেন তা ঠিকই আছে। সিএনএন এবং জরিপ সংস্থা ওআরসি ইন্টারন্যাশনাল ৯২৩ জন প্রাপ্তবয়স্ক মার্কিনীর মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ মার্কিন নাগরিক ওবামার দায়িত্বপালনের বিষয়ে সন্তুষ্ট নয়। এপ্রিলের প্রথমদিকে একই ধরনের জরিপে ওবামার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছিল ৫১ শতাংশ মার্কিনী। গত সপ্তায় যুগপত্ তিনটি কেলেঙ্কারি নিয়ন্ত্রণে হোয়াইট হাউস দৃঢ় পদক্ষেপ নেয়। ওই কেলেঙ্কারির জেরে পরিকল্পিত কর্মকাণ্ড বাস্তবায়ন হুমকির মুখে পড়ে গিয়েছিল।