বরিশাল সিটি নির্বাচন
বাতিল হওয়া আরো তিন
কাউন্সিলর প্রার্থীর
মনোনয়ন বৈধ ঘোষণা
প্রকাশ : ২০ মে ২০১৩, ২০:৪১
বিসিসি নির্বাচনে বাতিল হওয়া ১১ কাউন্সিল প্রার্থীর মধ্যে গত রবিবার শুনানি শেষে ২নং ওয়ার্ডের আহছান উল্লাহ, ১৪নং ওয়ার্ডের শাকিল হোসেন পলাশ ও ২৯নং ওয়ার্ডের কবীর হোসেন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপর ৮ প্রার্থীর মধ্যে ১৭নং ওয়ার্ডের আব্দুল আজিজ সরদারের শুনানি রবিবার অনুষ্ঠিত হয়নি।
রবিবার শুনানি শেষে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আলমতাজ বেগম, ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী সৈয়দ সাইদুল হাসান মামুন, ২ নং ওয়ার্ডের সাইদুল ইসলাম হিরু, ১৫ নং ওয়ার্ডের সাদিকুল কবীর, ২০ নং ওয়ার্ডের জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ডের রেজাউল কবীর রেজবী চৌধুরী, ২৪ নং ওয়ার্ডের জাবেদ হোসেন লিপনের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, আগামী ২২ মে পর্যন্ত শুনানি চলবে। তিনি জানান, ঋণখেলাপীসহ হলফনামায় ভুল তথ্য দেয়ার অভিযোগে উল্লেখিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।