মে ধা বী মু খ

শাহরীন জান্নাত বীভা শাহরীন জান্নাত বীভা এসএসসি পরীক্ষায় বিজনেস স্টাডিজ রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে নূরুল আলম শাহীন ও মাহফিজা খানম রত্নার মেয়ে। মুহাম্মদ উল্লাহ আদনান মুহাম্মদ উল্লাহ আদনান নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম থেকে এস,এস,সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মোঃ ইকবাল হোসেন ও শারমিন জাহানের বড় ছেলে। নিশাত আফিফা নিশাত আফিফা এসএসসি পরীক্ষায় ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ ৫ পেয়েছে। সে ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনছার উদ্দিন ও মোসাম্মত্ খাদিজার বড় মেয়ে। সুমাইয়া কবির মুনিয়া সুমাইয়া কবির মুনিয়া এস,এস,সি পরীক্ষায় মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মুনিয়া আহমেদুল কবির জাকির ও মোসাম্মত্ পারভীনের মেয়ে। জান্নাতুল মোকাদ্দাস (অনীক) এস,এস,সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ মনিরুজ্জামান এবং মাতা শায়লা জেসমিন গৃহিনী। মোঃ শিশির আহম্মদ মোঃ শিশির আহম্মদ এসএসসি পরীক্ষায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে খন্দকার মোস্তাফিজুর রহমান ও শিরিন আক্তারের ছেলে।