রাস্তা ও ফুটপাত দখল কি বন্ধ হবে না?

ঢাকার মিরপুর চিড়িয়াখানা যাওয়ার পথে সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত ও রাস্তা দখল করে ফার্নিচারের দোকান, চায়ের দোকান, গাড়ি মেরামতের ব্যবসা, চটপটি-ফুচকার দোকান, কাঁচা বাজার, মাছ বাজার কত কী গড়ে উঠেছে। এ ছাড়া রাস্তা দখল করে ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখা হয়। যে জন্য সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা পর্যন্ত পায়ে হেঁটে চলাচলও করা যায় না। এছাড়া এ পথের যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারে না। তাই প্রশ্ন, এসব দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগ এতোটা উদাসীন কেন? জনসাধারণ ও যানবাহন চলাচলের স্বার্থে ফুটপাত ও রাস্তা দখলকারীদের অবিলম্বে উচ্ছেদ করা হোক। লিয়াকত হোসেন খোকন, ঢাকা