ছাতকে উইমেন ডেভেলপমেন্ট ফোরাম কমিটি
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৪৫
ছাতকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নারী জনপ্রতিনিধিদের সমন্বয়ে ‘উইমেন ডেভেলপমেন্ট ফোরাম’ গঠন ও এ বিষয়ক কর্মশালা শনিবার দিনব্যাপী ছাতক উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম। কর্মশালা শেষে মহিলা জনপ্রতিনিধিদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা উইমেন ডেভেলপমেন্ট ফোরাম গঠন করা হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সিকে সভাপতি, পৌর কাউন্সিলর হেমেরা বেগমকে সহ-সভাপতি, সুতপা রানী দাসকে সাধারণ সম্পাদক, মিলন রানী দাসকে কোষাধ্যক্ষ করে এ কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন— রুপতন মালা, হেপি বেগম, মিনা বেগম, বাসন্তী রানী, শিল্পী বেগম, শাহেরা বেগম ও স্বপ্না দাস।