পীরগাছার ওসি তদন্তের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

রংপুরের পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ তার বিরুদ্ধে মানববন্ধনও হয়েছে। তারপরও তার ব্যক্তি স্বার্থের কর্মকাণ্ড থেমে নেই। এ ব্যাপারে সংক্ষুব্ধ একাধিক ব্যক্তি জানিয়েছেন, তিনি থানায় আসা দর্শনার্থীদের সাথে অশোভন আচরণ করেন। তিনি ব্যক্তিস্বার্থে দায়িত্ব বর্হিভূত কাজ করে পুলিশের ভাবমূর্তি বিনষ্ট করছেন। তিনি মাদক বিক্রেতাসহ একাধিক চোরাকারবারী সিন্ডিকেটে সাথে সখ্যতা গড়ে তুলেছেন। থানায় সার্ভিস নিতে আসা লোকদের হুমকি-ধমকি দিয়ে টাকা আদায় করেন। থানার একাধিক এসআই অভিযোগ করে বলেন, কেচ প্রতি নির্ধারিত টাকা না দিলে চার্জশীটে স্বাক্ষর না করে ফেলে রাখেন। এজাহারভুক্ত আসামীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের নাম বাদ দেয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাদের চাপ দেন। এ ব্যাপারে পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনিত আভিযোগ ঊধ্বর্তন কর্তৃপক্ষের নজরে নেয়া হয়েছে। রংপুরের পুলিশ সুপার আঃ রাজ্জাক জানান, তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।