কালকিনিতে চার মামার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভাগ্নে
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৪৬
মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নে তাজেল খানের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে ৪ মামার বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। গত শনিবার বিকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চর আইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের আলমগীর সিকদার, সওকত সিকদার, নাসির সিকদার ও জাহাঙ্গীর সিকদারের চাচাতো বোন কুলসুম বিবি (৫০) তার ভাইদের বাড়িতে ৫ শতাংশ জমি দাবি করে। দাবিকৃত জমি দেয়ার পরও কুলসুম বিবির ছেলে তাজুল খান অতিরিক্ত জমি দাবি করায় মামারা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে তাজেল খানসহ ২০ থেকে ২৫ জনের ভারাটে সন্ত্রসী বাহিনী নিয়ে ৪ মামার বসতঘর ও রান্নাঘর ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই আবুল হাসান শেখ বলেন, এ ঘটনায় কালকিনি থানায় লুটপাট ও ভাংচুরের মামলা দায়ের করা হয়েছে।