নরসিংদীতে ফেন্সিডিল ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলায় ফেন্সিডিল ও গাঁজাসহ বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক তানজিরুল হক রনিকে র্যাব-১১ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-র কোম্পানি কমান্ডার মেজর আরিফ হোসেনের নেতৃত্বে গতকাল সোমবার সকালে পলাশ বাসস্ট্যান্ড থেকে তাকে ৭ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পলাশ থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রনির বাসা থেকে র্যাব-১১ সদস্যরা গতকাল তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে গ্রেফতার করার কারণ পরিবারের সদস্যদের বলা হয়নি। এদিকে রনির মুক্তির দাবিতে গতকাল নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। তবে পলাশ থানায় রনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।