চট্টগ্রামে গ্যাসনির্ভর মেয়াদোত্তীর্ণ বিদ্যুেকন্দ্রে ব্যয় বেড়েছে

চট্টগ্রামে গ্যাসনির্ভর বিদ্যুেকন্দ্রগুলো চালু রাখা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। মেয়াদোত্তীর্ণ বয়লার ও যন্ত্রপাতির কারণে রক্ষণাবেক্ষণ ব্যয় যেমন বেড়েছে তেমনি গ্যাসের অপচয় হচ্ছে। পিডিবি’র কর্মকর্তারা জানান, বিদ্যুেকন্দ্রগুলোর সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে। শিকলবাহায় ৬০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র ১৯৮৭ সালে চালু হয়। সম্পূর্ণ গ্যাসনির্ভর বিদ্যুেকন্দ্রটিতে গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে বছরের অধিকাংশ সময় উত্পাদন বন্ধ থাকে। চালু হওয়ার পর একবার মাত্র ওভারহলিং হয়েছে। তখন মেরামত কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। যন্ত্রপাতি পুরনো হয়ে যাওয়ার কারণে রক্ষণাবেক্ষণ খাতে বাড়তি ব্যয় হচ্ছে। বয়লারের অবস্থা অত্যন্ত নাজুক। বয়লারের ওয়াটার টিউবগুলো জরাজীর্ণ। ৬০ মেগাওয়াটের বিদ্যুেকন্দ্রে উত্পাদন ক্ষমতা কমে যাওয়ায় গ্যাস পাওয়া গেলেও ৪০ মেগাওয়াটের বেশি উত্পাদন করা যায় না। এতে গ্যাসেরও অপচয় হচ্ছে। দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ওভারহলিংয়ের জন্য একটি প্রকল্প অনেক আগেই মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। ৭/৮ কোটি টাকা খরচ করলে বিদ্যুেকন্দ্রটির আধুনিকায়ন করা যাবে। বয়লারের টিউব ও অন্যান্য সরঞ্জাম দেশীয় বাজারে পাওয়া যায়। বিদ্যুেকন্দ্রের বয়লারের ওয়াটার ওয়াল্ড টিউব, হাইপ্রেসার হিটার ও একটি গভীর নলকূপ স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। এখন নদী থেকে পানি নিয়ে ব্যবহার করা হয়। গ্রীষ্ম মৌসুমে পানিতে লবণাক্ততা থাকলে ব্যবহার করা যায় না। গভীর নলকূপ বসানো হলে সারাবছর পানি ব্যবহার করা যাবে। বর্তমানে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে ২৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হচ্ছে। এদিকে রাউজানে গ্যাসনির্ভর বিদ্যুেকন্দ্রের দু’টি ইউনিটে একই অবস্থা। গত বছর প্রায় ৮০ কোটি টাকা ব্যয় করে এক নম্বর ইউনিট ওভারহলিং করা হয়। ২ নম্বর ইউনিট ওভারহলিং হয়নি। এখানকার দু’টি ইউনিটের মধ্যে একটি ১৯৯৩ সালেও অপরটি ১৯৯৬ সালে চালু করা হয়। মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির কারণে এগুলো পিডিবি’র বোঝা হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সংকটে বছরে তিন মাসের বেশি চালানো যায় না। তার মধ্যে বিপুল টাকা খরচ করে রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে। বিদ্যুেকন্দ্রের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা ইত্তেফাককে বলেন, ‘দুই নম্বর ইউনিট ওভারহলিং করার প্রক্রিয়া চলছে। বয়লারগুলো অনেক পুরনো হয়ে গেছে। বর্তমানে ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দ পাওয়া যাচ্ছে। শিকলবাহা ও রাউজানের জন্য গ্যাসের দৈনিক চাহিদা ১৩০ মিলিয়ন ঘনফুট। এখন রাউজানের এক নম্বর ইউনিট ও শিকলবাহা ইউনিট চালু রয়েছে।’ কর্ণফুলী গ্যাস কোম্পানি জানায়, চট্টগ্রামে দৈনিক ২১০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস বরাদ্দ পাওয়া যায় না। তার মধ্যে মিরসরাই থেকে ফৌজদারহাট স্টেশনে পৌঁছা পর্যন্ত ৪০ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস আশপাশের শিল্প-কারখানায় ও আবাসিক খাতে সরবরাহ হয়ে যায়। চট্টগ্রামে বরাদ্দ না বাড়ালে বিদ্যুেকন্দ্র ও সার কারখানা দু’টি চালু অনিশ্চিয়তার মধ্যে পড়বে।