দিল্লিতে চীনের প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখালো তিব্বতীরা

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ভারত সফরের বিরোধিতায় সোমবার দিল্লিতে বিক্ষোভ দেখালো তিব্বতিরা? সকালে দিল্লির সেন্ট মার্টিন রোড এবং মজনু কা টিলা এলাকায় জমায়েত করে বিক্ষোভ দেখায় ভারতে বসবাসকারী তিব্বতিরা? তাজ প্যালেস হোটেলের কাছে বিক্ষোভের সময় তিনজনকে আটক করে পুলিশ। তাদের একজন হোটেল সংলগ্ন পেট্রল পাম্পের ছাদে উঠে একটি ব্যানার টাঙিয়ে দেয়। ব্যানারে লেখা ছিল, চীন তিব্বত থেকে দূর হটো, চীন ভারত থেকে সরে যাও। লি কেকিয়াং, তিব্বত স্বাধীন হবেই। বিক্ষোভের সময় দিল্লির হায়দরাবাদ হাউসে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠক চলছিল।